জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (২০তম ব্যাচ) শিক্ষার্থী অনিক চন্দ্র পাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে রাজধানীর চানখারপুলে একটি বাসায় অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তাঁরা অনিক চন্দ্র পালের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




