logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির সভা অনুষ্ঠিত

  • Published
  • 17 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির এক সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করা, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন এবং ক্রীড়া খাতের প্রয়োজনীয় বাজেট বরাদ্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে দেশের ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।”
তিনি বলেন, “শুধু পাঠদান কিংবা গবেষণার মধ্যেই একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই।”
তিনি আরো বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে ক্রীড়া কমিটির উপস্থাপিত বাজেট বরাদ্দের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মো: আজম খান, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক মোস্তাফিজ আহমেদ এবং ক্রীড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমের উন্নয়ন, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, প্রয়োজনীয় সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং ক্রীড়া খাতে বাজেট বরাদ্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।