রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবহান।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।




