logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের প্রতিনিধিদলের জবি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 22 Sep, 2026
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও একাডেমিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষভাবে স্কিলস ডেভেলপমেন্ট, IELTS প্রস্তুতি প্ল্যাটফর্ম, Doctorate in Business Administration (DBA) এবং My Digital Learning (MDL) অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিনিধিদল জানায়, MDL একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে আন্তর্জাতিক স্কুল পর্যায়ের Year 1 থেকে A-Level পর্যন্ত ২০টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে এ ধরনের প্ল্যাটফর্মের সম্ভাব্য ব্যবহার নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এ লক্ষ্যে প্রতিনিধিদল একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করে। পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তারা নিজেদের শিক্ষা, প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো তুলে ধরে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, ছাত্র হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, পরিচালক (বহিরাঙ্গণ) অধ্যাপক ড. নাছির আহমাদ এবং ডেপুটি রেজিস্ট্রার (আইন) রঞ্জন কুমার দাস উপস্থিত ছিলেন।
অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের প্রতিনিধিদলে ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. আশরাফ আবেদিল ফাত্তাহ ও ডিরেক্টর ও সিইও জসিম উদ্দিন। এছাড়া উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধি ড. আবদুল্লাহ আল ফারুকী উপস্থিত ছিলেন।