logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্যের সঙ্গে DEIED Project টিমের সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 22 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে Digital Entrepreneurship and Innovation Ecosystem Development (DEIED) Project-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
 
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন DEIED Project-এর Project Director (PD) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম গড়ে তোলা, শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক Innovation Hub কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ, মেন্টরশিপ, ইনকিউবেশন ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, Digital Entrepreneurship and Innovation Ecosystem Development (DEIED) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (BHTPA) একটি উদ্যোগ। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গ্র্যাজুয়েট ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং তা পণ্য, সেবা ও ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর অন্যতম কার্যক্রম University Innovation Hub Program (UIHP)।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলফিকার মাহমুদ, প্রধান প্রকৌশলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ভারপ্রাপ্ত সৈয়দ আহম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।