logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সঙ্গে জবি উপাচার্যের সাক্ষাৎ

  • Published
  • 22 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এ তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি (২১ সেপ্টেম্বর ২০২৬) নিশ্চিত করা হয়েছে।
সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আজ রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনের সার্বিক আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ পুনর্ব্যক্ত করা হয়। সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। একটি সুশৃঙ্খল, সুন্দর ও উৎসবমুখর সমাবর্তন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরসমূহ পর্যায়ক্রমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ১১ জানুয়ারি ২০২০। এরপর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ দ্বিতীয় সমাবর্তন আয়োজনের মধ্য দিয়ে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই আয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।