জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।





