জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশর উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।





