logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

  • Published
  • 27 Sep, 2026
রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান, হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ, প্রধান প্রকৌশলী এবং হল শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী কার্যক্রম শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন হলের সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হলের আবাসিক পরিবেশ, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং হলের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে উপাচার্য হলের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হলের অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল হল শিক্ষার্থী সংসদ।