জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
____________
২৪ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগে এমফিল ও পিএইচডি গবেষণা-সংশ্লিষ্ট চারটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় আয়োজনে তিনটি পিএইচডি গবেষণার সংশ্লিষ্ট সেমিনার এবং একটি এমফিল থেকে পিএইচডিতে রূপান্তর-সংশ্লিষ্ট সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানসহ আলোচক, গবেষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়।
____________
২৩ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আখতার।
______________
২২ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন । দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য মহোদয়ের সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
_____________
২১ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক পূর্বনির্ধারিত এ তারিখেই সমাবর্তন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সমাবর্তনের তারিখ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ‘Special Research Award’ অর্জনকারী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। উল্লেখ্য ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত ‘Special Research Award’ অর্জনকারী ৩৪ শিক্ষকের মধ্যে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১১ জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫ জন, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৫ জন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ জন এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ জন রয়েছেন।
* আর্থ অবজারভেশন ভিত্তিক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ চীনের সাংহাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (Chinese Academy of Sciences—CAS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের কাছে তাঁর দপ্তরে সমঝোতা স্মারকের স্বাক্ষরিত অনুলিপি হস্তান্তর করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের ও ড. মোঃ আব্দুল মালেকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সঙ্গে Digital Entrepreneurship and Innovation Ecosystem Development (DEIED) প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সঙ্গে অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অক্সফোর্ড কলেজ অব এডুকেশন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ও সিইও উপস্থিত ছিলেন।




