রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য ও ট্রেজারার নবনিযুক্ত চেয়ারম্যানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার ক্ষেত্রে তাঁর সফলতা কামনা করেন।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা বিভাগের শিক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।




