logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি উপাচার্যের সঙ্গে সুইডেনের Uppsala University-এর অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 30 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের Uppsala University-এর Professor Dr. Gregory Jhon Simons। (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আন্তরিক মতবিনিময় হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার প্রসার, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব উঠে আসে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণাকেন্দ্রিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য Professor Dr. Gregory Jhon Simons আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন।