logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘Professional Development Training’-এ যাওয়ার আগে জবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

  • Published
  • 04 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Professional Development Training’-এ অংশগ্রহণের জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, Higher Education Acceleration and Transformation (HEAT) Project-এর ভিত্তি ও অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) অধিভূক্ত ‘Professional Development Training’-এর ৭ম ও ৮ম ব্যাচের প্রশিক্ষণ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ আগামী ৪ অক্টোবর ২০২৬ থেকে ৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত শিক্ষকরা হলেন—ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাঃ মাহাফুজুর রহমান, দর্শন বিভাগের প্রভাষক মোছা: মৌসুমী আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান তুহিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাবেয়া বসরি চাঁদনী এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা রিতু।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োগের আহ্বান এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে কাজে লাগানোর জন্য আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।