logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক কার্যক্রম

  • Published
  • 04 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করার প্রচেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
____________
০১ অক্টোবর ২০২৬
* Professional Development Training’-এ যাওয়ার আগে জবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Professional Development Training’-এ অংশগ্রহণের জন্য মনোনীত বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, Higher Education Acceleration and Transformation (HEAT) Project-এর ভিত্তি ও অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) অধিভূক্ত ‘Professional Development Training’-এর ৭ম ও ৮ম ব্যাচের প্রশিক্ষণ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ আগামী ৪ অক্টোবর ২০২৬ থেকে ৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
* জবি উপাচার্যের সঙ্গে পরিবহন পুলের মতবিনিময়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের কর্মকর্তা-কর্মচারী ও চালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, পরিবহন পুলের চালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
*জবিতে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫–২০২৬(ছাত্র-ছাত্রী)-এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলী নূর। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, সহকারী প্রক্টর, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্র।
উল্লেখ্য, ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫–২০২৬(ছাত্র-ছাত্রী)-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ)-এ অনুষ্ঠিত হবে।
____________
২৯ সেপ্টেম্বর ২০২৬
* জবিতে ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ (War in West Asia and World Media: Ethical Accountability and Introspection) শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের Uppsala University-এর Professor Dr. Gregory J. Simons।
* উপাচার্যের কার্যালয়ে ‘Contemporary Issues in the Middle East’ গ্রন্থের মোড়ক উন্মোচন
তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয় প্রেস থেকে সম্প্রতি প্রকাশিত Contemporary Issues in the Middle East শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনীতি ও কূটনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশিত গ্রন্থটি ওয়েব অব সায়েন্স (Web of Science) ইনডেক্সে অন্তর্ভুক্ত। ২৯ সেপ্টেম্বর, ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এ সময় গ্রন্থটির অন্যতম কনট্রিবিউটর ড. মো. আনিসুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
* জবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi। ২৯ সেপ্টেম্বর, ২০২৬ উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা ও গবেষণাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। এ সময় উভয় দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
* জবি উপাচার্যের সঙ্গে সুইডেনের Uppsala University-এর অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইডেনের Uppsala University-এর Professor Dr. Gregory Jhon Simons। ২৯ সেপ্টেম্বর, ২০২৬ উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আন্তরিক মতবিনিময় হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার প্রসার, আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব উঠে আসে।
____________
২৮ সেপ্টেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন: নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার লক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২য় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের অগ্রগতি এবং সমাবর্তনকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ২য় সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের তারিখ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি নির্ধারণ, বিভিন্ন উপ-কমিটি গঠন, সমাবর্তন অনুষ্ঠানের স্থান নির্ধারণ এবং সমাবর্তন বক্তা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ২য় সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও প্রফেশনাল পর্যায়ের কোন কোন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন, সে বিষয়েও বিস্তারিত মতবিনিময় করা হয়।
* কমনওয়েলথ স্কলারশিপে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন জবি শিক্ষকের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুকান্ত সাহা যুক্তরাজ্যের খ্যাতনামা দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায় প্ল্যান্ট সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এ উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন সুকান্ত সাহা। এ সময় উপাচার্য তাঁর পিএইচডি ডিগ্রি অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে উচ্চতর ডিগ্রি অর্জন সংশ্লিষ্ট শিক্ষকের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরবের। উচ্চতর গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
* জবির ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর, ২০২৬ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে বিভাগের তিনজন পিএইচডি গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ-এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এ সময় বিভাগের শিক্ষক, পিএইচডি গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থাপিত গবেষণাগুলো নিয়ে গবেষক, শিক্ষক ও উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে একাডেমিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ, বাস্তবমুখী ও মানসম্মত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও জাপানের ওসাকা ইলেকট্রো-কমিউনিকেশন ইউনিভার্সিটির (Osaka Electro-Communication University) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আওতায় যৌথ গবেষণা কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সহযোগিতার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস জাপানের উক্ত বিশ্ববিদ্যালয়ে Collaborative Researcher হিসেবে গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর, ২০২৬ অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও Osaka Electro-Communication University-এর মধ্যে স্বাক্ষরিত MoU-এর স্মারক হিসেবে জাপানের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রদত্ত একটি ক্রেস্ট উপাচার্য মহোদয়ের হাতে তুলে দেন। সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান একাডেমিক ও গবেষণা সহযোগিতাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-গবেষক বিনিময় এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও গবেষণার অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
____________
২৭ সেপ্টেম্বর ২০২৬
* জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান, হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ, প্রধান প্রকৌশলী এবং হল শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী কার্যক্রম শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন হলের সার্বিক পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হলের আবাসিক পরিবেশ, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং হলের বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড কলেজ অব এডুকেশনের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও যুক্তরাজ্যের অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের (OCE) মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও পেশাগত উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর, ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের উপস্থিতিতে তাঁর অফিস কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং অক্সফোর্ড কলেজ অব এডুকেশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও জসিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।