logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

আধুনিক ভাষা ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারের দায়িত্ব গ্রহণ

  • Published
  • 06 Oct, 2026

সোমবার (৫ অক্টোবর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) নবনিযুক্ত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য নবনিযুক্ত পরিচালককে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং একইসঙ্গে আধুনিক ভাষা ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল, সমৃদ্ধ ও যুগোপযোগী করার ক্ষেত্রে তাঁর সফলতা কামনা করেন। তাঁরা ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।