logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি কমিটির ২য় সভা অনুষ্ঠিত

  • Published
  • 07 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশিদ খান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সভায় পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে সদস্যরা মতামত প্রদান করেন।