জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আয়োজনে ‘নূরুস সীরাহ্’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় এ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন প্রদর্শনীতে প্রদর্শিত ক্যালিগ্রাফিগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের সৃজনশীল কাজ ও ক্যালিগ্রাফির নান্দনিক উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ, ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।




