logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 12 Oct, 2026
রবিবার (১১ অক্টোবর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি আরিফুল হক, সহ-সভাপতি এম. সুজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাব্বাত হোসেনসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় নবগঠিত কমিটির সদস্যরা উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটে।