জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১৩তম সিন্ডিকেট সভা বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সিন্ডিকেট সভা শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন সিন্ডিকেটের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। সিন্ডিকেটের নতুন সদস্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সিন্ডিকেট সভায় অংশগ্রহণকারী নতুন সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২) মিজ নাফিসা আরেফীনকেও শুভেচ্ছা জানান উপাচার্য মহোদয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সিন্ডিকেট সভার সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মোঃ মাহবুবুল হক পাটোয়ারী সভায় অংশ নেন।
সভা শেষ হওয়ার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২) মিজ শারমীনা নাসরীনকে সিন্ডিকেটের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা ও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়া সিন্ডিকেট সদস্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোহাম্মদ আব্দুল মজিদ-এর বড় বোনের মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।



