জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘Assessment Strategies in Implementing Outcome-Based (OBE) Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এ ধরনের সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের শুভকামনা জানান। তিনি বলেন, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এতো বড় আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়া আমাদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টারই প্রতিফলন। এ আয়োজনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আমরা সবাই মিলে ‘টিম জগন্নাথ’। তিনি বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সকলের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, এবারের কিউএস (QS) র্যা ঙ্কিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানের ৩৮ ধাপ উন্নতি একটি উল্লেখযোগ্য অর্জন। এ অগ্রগতির পেছনে বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের নিরলস গবেষণা ও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আইকিউএসি টিমের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (৪ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও আজকের প্রশিক্ষণে বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের ফলাফলভিত্তিক শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতি, কৌশল ও বাস্তবায়ন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।





