logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দু'আ মাহফিল

  • Published
  • 09 Nov, 2026
৭ নভেম্বর ২০২৬ ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক এ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়।
দু'আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। দু'আ মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়াসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দু'আ মাহফিলে নারীদের নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। দু'আ মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন এবং দু'আ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শেখ মো: সালাউদ্দিন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।