logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের প্রামাণ্যচিত্র নির্মাণে অনুদান প্রদান

  • Published
  • 10 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রামাণ্যচিত্র নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। বিভাগের ‘ডকুমেন্টারি রাইটিং অ্যান্ড মেকিং’ (FnT-4203) কোর্সের পিচিং সেশনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত দুটি গ্রুপ প্রযোজনার জন্য নগদ ৩০ হাজার টাকা ও কারিগরি সহায়তা অনুদান লাভ করে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীর এবং সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নির্বাচিত দুটি প্রামাণ্যচিত্র নির্মাণে ইনফোল্ড মিডিয়া অর্থায়ন করছে।