সোমবার (৯ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।
এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপাচার্যগণ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষা ও গবেষণার বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।




