সোমবার (১০ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির আহ্বায়ক মীর আবু জাফর শামসুদ্দিন (শামসুদ্দিন দিদার) এবং মোঃ মিজানুর (রাতুল হাসান)সহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎকালে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।




