জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি চলমান রয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
_____________________
১১ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ।
______________
১০ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উদযাপন করা হয়েছে। এ আয়োজনে বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ সহকারী প্রক্টরবৃন্দ, পিআরআইপি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠেয় দ্বিতীয় সমাবর্তনের লোগো উন্মোচন উপলক্ষ্যে উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বিতীয় সমাবর্তনের লোগোর নকশা ও এর বিভিন্ন দিক তুলে ধরেন লোগো ডিজাইনের দায়িত্বপ্রাপ্ত চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির আহ্বায়ক মীর আবু জাফর শামসুদ্দিন (শামসুদ্দিন দিদার) এবং মোঃ মিজানুর (রাতুল হাসান) সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধিভুক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। স্কুলটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
______________
৯ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সমসাময়িক বিষয় নিয়ে জ্ঞানভিত্তিক আলোচনার লক্ষ্যে লেকচার সিরিজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ সিরিজের প্রথম লেকচারে ‘২০২৪-এর চেতনার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের অনিবার্যতা’ (Education System Reform in the Light of the Spirit of 2024) শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত প্রফেসর ইমেরিটাস ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লেকচার সিরিজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে লেকচার প্রদান করা হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় উপাচার্যগণ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষা ও গবেষণার বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রামাণ্যচিত্র নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে। বিভাগের ‘ডকুমেন্টারি রাইটিং অ্যান্ড মেকিং’ (FnT-4203) কোর্সের পিচিং সেশনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত দুটি গ্রুপ প্রযোজনার জন্য নগদ ৩০ হাজার টাকা ও কারিগরি সহায়তা অনুদান লাভ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং বিভাগের দুই শিক্ষার্থী পায়েল দাস অনিক ও আবু জাকারিয়া সানি তাঁদের নিজস্ব সৃজনশীলতায় আঁকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপ চিত্রকর্ম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন-কে শুভেচ্ছাস্বরূপ প্রদান করেন। এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানসহ অনুষদভুক্ত বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
______________
৭ নভেম্বর ২০২৬
* যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর সকাল ৯.৩০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর নেতৃত্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতৃবৃন্দ।
এছাড়াও, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
* যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে সকাল ১১টায় উপাচার্য মহোদয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি পরিচালনা করেন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ। এছাড়া আলোচনা সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব)ও জবি সাদা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মোস্তফা হাসান, রসায়ন বিভাগের শিক্ষক ও আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক এবং জবি সাদা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ বক্তব্য প্রদান করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
* ৭ নভেম্বর ২০২৬ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনায় দু'আ মাহফিল অনুষ্ঠিত হয়। দু'আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। দু'আ মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দু'আ মাহফিলে নারীদের নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান। দু'আ মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন এবং দু'আ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শেখ মো: সালাউদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।




