logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির সমন্বয় সভা

  • Published
  • 16 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং সমাবর্তন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত ১৬টি উপ-কমিটির কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় প্রতিটি উপ-কমিটির আহ্বায়ক তাঁদের কমিটির গৃহীত উদ্যোগ, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ করণীয় এবং বাজেটসংক্রান্ত বিষয়াদি সভায় তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, দ্বিতীয় সমাবর্তন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব উপ-কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রমের গতি আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে বিভাগগুলোর চেয়ারম্যান এবং অ্যালামনাইদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা নিজ-নিজ কমিটির কার্যক্রম ও প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। এ সময় ফর্মুলা, সাইটেশন ও মঞ্চ ঘোষণা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন; স্মরণিকা, আমন্ত্রণপত্র, মুদ্রণ ও ডকুমেন্টেশন উপ-কমিটির আহ্বায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন (পিআরএল); অনলাইন রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কস্টিউম, ব্যাগ তৈরি, গিফট সংগ্রহ ও প্রদান উপ-কমিটির আহ্বায়ক এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর; সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সানজিদা ফারহানা; গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট ও কাসকেট তৈরি, বিতরণ ও অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাঠ প্রস্তুতি, মঞ্চ, সাজসজ্জা ও আসনব্যবস্থা উপ-কমিটির আহ্বায়ক সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন; শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ; পরিবহন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম; চিকিৎসাসেবা উপ-কমিটির আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব।
এ ছাড়া কারিগরি সহায়তা (ইউটিলিটি, পানি, বিদ্যুৎ ও আনুষঙ্গিক) উপ-কমিটির আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম; প্রচার-মিডিয়া ও আমন্ত্রণপত্র উপ-কমিটির আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান; অতিথিদের তালিকা প্রস্তুত উপ-কমিটির আহ্বায়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু উপস্থিত ছিলেন।
সভায় দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, উপ-কমিটিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং গৃহীত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।