logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ওবিই কারিকুলাম বাস্তবায়নে মূল্যায়ন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Published
  • 17 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘Assessment Strategies in Implementing Outcome-Based (OBE) Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়কে অ্যাক্রেডিটেশনের উপযোগী করে তুলতে হবে। ওবিই কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি টিম তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট রয়েছে। এ জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রহমাতুল্লাহ এবিএম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
প্রশিক্ষণে ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের শিখনফল (Learning Outcomes) নির্ধারণ, অর্জিত শিখনফল মূল্যায়ন এবং কার্যকর মূল্যায়ন কৌশল প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ওবিই কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান এবং মূল্যায়ন পদ্ধতির যথাযথ প্রয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আজকের প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং কলা অনুষদভুক্ত বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।