logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮২তম সভা (জরুরি সভা) অনুষ্ঠিত

  • Published
  • 17 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮২তম সভা (জরুরি সভা) সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির আবেদনের যোগ্যতা পুনঃনির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্র-কল্যাণ পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক উপস্থিত ছিলেন।
সভায় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভার শুরুতে একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন প্রয়াত অধ্যাপকের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এ ছাড়া সভায় একাডেমিক কাউন্সিলের নতুন সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁদের দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।