logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 03 May, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ক্রীড়া উপ-কমিটি (ইনডোর গেমস)-এর আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের সহযোগিতায় অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, চলতি বছরের ক্রীড়াপঞ্জি অনুযায়ী নির্ধারিত সকল প্রতিযোগিতা যথাসময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করতে হবে। একই সঙ্গে তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন, প্রতিযোগীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এ ধরনের আয়োজন সার্থকতা লাভ করে।
এবারের প্রতিযোগিতায় দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন—এই চারটি ইভেন্টে মোট ১৪টি বিভাগে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে অর্থনীতি বিভাগের মায়িশা তাসনীম মিথিলা এবং সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে যৌথভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মৃত্যুঞ্জয় বসু ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শাইখুজ্জাহান রোমেল নির্বাচিত হন। এছাড়া, সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে অর্থনীতি বিভাগ সেরা বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে।
ছাত্রদের বিভাগে বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন—ব্যাডমিন্টন এককে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. শাইখুজ্জাহান রোমেল, ব্যাডমিন্টন দ্বৈতে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. শাইখুজ্জাহান রোমেল ও আল আমিন, টেবিল টেনিস এককে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মৃত্যুঞ্জয় বসু আকাশ, টেবিল টেনিস দ্বৈতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মৃত্যুঞ্জয় বসু আকাশ ও তাপস কুমার বিশ্বাস, ক্যারম এককে পদার্থ বিজ্ঞান বিভাগের রবিউল আলম, ক্যারম দ্বৈতে শাওন আহমেদ ও শফিকুল ইসলাম এবং দাবা এককে ফার্মেসি বিভাগের মো. সামিউল ইসলাম।
অন্যদিকে, ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন—ব্যাডমিন্টন এককে আইন বিভাগের সিনহা ইসলাম অর্ণা, ব্যাডমিন্টন দ্বৈতে আইন বিভাগের সিনহা ইসলাম অর্ণা ও রামিসা, টেবিল টেনিস এককে নৃবিজ্ঞান বিভাগের ফাতেমা আক্তার ইতি, টেবিল টেনিস দ্বৈতে নৃবিজ্ঞান বিভাগের ফাতেমা আক্তার ইতি ও মহসিনা খানম, ক্যারম এককে বাংলা বিভাগের ইসরাত জাহান, ক্যারম দ্বৈতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের মাহিরা আফরিন ও সাদিয়া নেলি এবং দাবা এককে প্রিন্ট মেকিং বিভাগের তৃণা দেবনাথ।
ক্রীড়া উপ-কমিটি (ইনডোর গেমস)-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আরিফউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নূর।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।