আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৫-২০২৬-এ অংশগ্রহণের প্রাক্কালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাথলেটিক্স দল রবিবার (৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আগামী ৪ মে থেকে ৬ মে ২০২৬ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়-এ তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে জবি অ্যাথলেটিক্স দল। সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় দলের সদস্যদের স্বাগত জানান এবং প্রতিযোগিতায় তাদের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং ক্রীড়া উপ-কমিটির (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটারপোলো) আহ্বায়ক অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া জবি অ্যাথলেটিক্স দলের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

