logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

Success Stories

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় জবির সাফল্য, উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • Published
  • 24 Jun, 2026
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় পুরুষ একক বিভাগে চ্যাম্পিয়ন এবং পুরুষ দ্বৈত বিভাগে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিজয়ী ও রানারআপ দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুষ্পেন সরকার।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রোববার অনুষ্ঠিত হয়। এতে পুরুষ একক বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অন্যদিকে, পুরুষ দ্বৈত বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানারআপ শিরোপা লাভ করে। এছাড়া নারী একক বিভাগে বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবং নারী দ্বৈত বিভাগে সেমিফাইনাল পর্যন্ত অগ্রসর হয়ে উল্লেখযোগ্য সাফল্য প্রদর্শন করেন।
উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।