logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Published
  • 29 Jan, 2025
২৭ জানুয়ারি ২০২৫, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ১৩তম ও ১৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং ১৯তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদী যুগে আমাদের সম্পদ ও অর্জনকে আমরা মহিমান্বিত করতে পারিনি। আমাদের দেশের নোবেল বিজয়ী থাকার পরও আমরা অন্য দেশের নোবেল বিজয়ীকে এনে সম্মানিত করেছি, এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। মুক্ত গণতান্ত্রিক পরিবেশে দেশ পরিচালনার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যের সাথে কাজ করতে হবে।”
তিনি আরো বলেন, “তোমাদেরকে সুন্দরভাবে পড়াশুনায় মনোনিবেশ করে সাফল্য অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে তোমাদের অবস্থান সুসংহত করতে হবে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন তাঁর বক্তব্যে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের আত্মিক সম্পর্ক সবসময় বলিষ্ঠ থাকবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতিকূলতা রয়েছে এবং এই প্রতিকূলতাগুলিই তোমাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। জীবনের কোনো পর্যায়েই হতাশ হওয়া যাবে না, নিজের সক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী হতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটির আহবায়ক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা।
এছাড়াও, অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।