logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

  • Published
  • 20 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিজ্ঞান ভবনের মাঠে এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও বিভিন্ন জেলার সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে এই আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদেরসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনের পর ট্রেজারার মহোদয় ও অন্যান্য অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।
পরবর্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি পিঠা উৎসবে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজান্মুল হক সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
এই উৎসবে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা-পুলির প্রদর্শনী ও বিক্রির আয়োজন করে। উৎসবে দুধপুলি পিঠা, চন্দ্র পুলি, ঠোং ঠোং স্যান্ডো, নকশী পিঠা, রস পাকান, তালের পিঠা, প্রেম সুন্দরী, ফুসকা, বউ সুন্দরী, জামাই পিঠা, চাঁদ পুলি, পাটি সাপটা, গোলাপ ফুল পিঠা, খিরপুলিসহ প্রায় শতাধিক পদের পিঠা প্রদর্শিত হয়।