logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘ফাইল ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

  • Published
  • 16 Mar, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে ‘ফাইল ম্যানেজমেন্ট’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি প্রশিক্ষণের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক খন্দকার হাবিবুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম। তারা ফাইল ম্যানেজমেন্টের বিভিন্ন দিক ও এর কার্যকর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের সেকশন অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।