logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক

  • Published
  • 28 Dec, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২০২৬-এ ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন সভাপতি এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সকল পদে কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এর ফলাফল ঘোষণা করেন।
সহ-সভাপতি পদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আজম খাঁন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু লায়েক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আহমদ ইহসানুল কবীর, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব আয়শা জাহান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।