logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ বিভাগসমূহের সংস্কার কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্য

  • Published
  • 28 Apr, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম তদারকির অংশ হিসেবে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বিজ্ঞান ভবন মাঠ ও সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভিন্ন স্থানে চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপাচার্য মহোদয় বিজ্ঞান ভবন মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণাধীন সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ এবং অপচয় রোধে সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে সাজিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন। পরে তিনি গণিত বিভাগের চলমান ক্লাসরুম, সেমিনার কক্ষ, চেয়ারম্যানের দপ্তরসহ করিডোরের বিভিন্ন স্থানে সংস্কার ও রেট্রোফিটিং কাজ ঘুরে দেখেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তাদের কাছে কাজ সম্পন্ন হতে সম্ভাব্য সময়সীমা সম্পর্কে জানতে চান এবং নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ শেষ করার জন্য প্রয়োজন হলে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
পরবর্তীতে উপাচার্য মহোদয় রসায়ন বিভাগের ল্যাবরেটরিসহ অন্যান্য সংস্কারাধীন স্থানসমূহ পরিদর্শন করেন। সেখানে তিনি বিভাগের অবকাঠামোগত ঝুঁকি নিরূপণ করে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি সংস্কার কাজের মান, গতি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।