রবিবার (৩ মে ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সৌজন্য সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আইসিটি সেলের পরিচালক ও প্রক্টর এবং শিক্ষক সমিতির সভাপতিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় উপাচার্য একে অপরের প্রতি শুভকামনা জানান এবং ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

