logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্যাম্পাসজুড়ে বিভিন্ন গাছের চারা রোপণ

  • Published
  • 22 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে জবি বৃক্ষরোপণ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্ট সংলগ্ন এলাকায় দুটি পাইন গাছের চারা রোপণ করেন।
পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন করবী গাছের চারা রোপণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করে ফুল ও বনজ গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শহীদ সাজিদ ভবনের পাশে সোনালু, রফিক ভবনের পাশে চন্দ্রপ্রভা এবং বিশ্ববিদ্যালয় ক্যান্টিনের পাশে পাতাবাহারসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও ফুলগাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে মোট ১৪০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
উল্লেখ্য, ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।