logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইতিহাস বিভাগে OBE কারিকুলাম বাস্তবায়নে ‘Class Design and Evaluation Strategy’ শীর্ষক কর্মশালা

  • Published
  • 19 Aug, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগে Outcome-Based Education (OBE) কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ‘Class Design and Evaluation Strategy’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে OBE কারিকুলাম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইনস্টিটিউট ও বিভাগকে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে OBE কারিকুলাম বাস্তবায়ন অত্যাবশ্যক। এ ক্ষেত্রে ইতিহাস বিভাগ যেভাবে OBE কারিকুলাম বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, ইতিহাস বিভাগ শুধু কারিকুলাম প্রণয়ন করেই দায়িত্ব শেষ করেনি; বরং কার্যকর মূল্যায়ন পদ্ধতি ও শ্রেণিকক্ষের পাঠদান পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে OBE কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শিক্ষণফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউট ধীরে ধীরে OBE কারিকুলামের আওতায় আসছে। তবে OBE কারিকুলাম প্রণয়ন এবং এর যথাযথ বাস্তবায়ন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এ ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে OBE কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলার কার্যকর উপায় বের করা সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে OBE-ভিত্তিক শিক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাউসার ‘OBE in Practice: Designing Classroom Teaching and Evaluation for Effective Assessment’ শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি OBE-এর মূলনীতি, শ্রেণিকক্ষের পাঠদান পরিকল্পনা, শিক্ষণফলভিত্তিক মূল্যায়ন এবং কার্যকর অ্যাসেসমেন্ট কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন ‘CLO based Question Setting: A Hands-on Approach’ শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি Course Learning Outcome (CLO)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র প্রণয়ন এবং শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা যথাযথভাবে মূল্যায়নের বিভিন্ন কৌশল তুলে ধরেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুর্শিদা বিন্‌তে রহমান।
কর্মশালায় ইতিহাস বিভাগের শিক্ষকবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় OBE কারিকুলাম বাস্তবায়ন, শ্রেণিকক্ষের কার্যকর পাঠদান পরিকল্পনা, CLO-ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন এবং মূল্যায়ন কৌশল নিয়ে শিক্ষকরা ব্যবহারিক ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করেন।