logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একাডেমিক রুলস-রেগুলেশন বাস্তবায়ন নিয়ে সমন্বয় সভা

  • Published
  • 06 Sep, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অসামঞ্জস্যতা নিরসন এবং একাডেমিক কার্যক্রমে আরও সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশন যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন অসামঞ্জস্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোঃ আজম খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসানসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রচলিত নিয়ম-কানুনের যথাযথ অনুসরণ, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অধিকতর গুরুত্বের সঙ্গে বিবেচনার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি একাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশনের প্রয়োগে যেন কোনো ধরনের অসামঞ্জস্যতা বা জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যমান বিষয়গুলো পর্যালোচনা এবং একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও নিয়মতান্ত্রিক করার বিষয়ে পারস্পরিক মতবিনিময় করা হয়।