logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় অংশ নিতে জবি দাবা দলের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 14 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দাবা দল জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৬–২০২৭-এ অংশগ্রহণের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আগামী ১৪ থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সৌজন্য সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবা দলের সদস্যদের সাফল্য কামনা করেন। তিনি প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।