logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির সমন্বয় সভা

  • Published
  • 14 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার লক্ষ্যে গঠিত অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং সমাবর্তনকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত ১৬টি উপ-কমিটির পরিকল্পনা, কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় প্রতিটি উপ-কমিটির পক্ষ থেকে আহ্বায়কবৃন্দ তাঁদের গৃহীত উদ্যোগ, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সভাকে অবহিত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, দ্বিতীয় সমাবর্তনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল উপ-কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিগত সমাবর্তনে যেসব বিষয়ে প্রতিবন্ধকতা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল, সেসব বিষয় পর্যালোচনা করে এবার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সভায় উপাচার্য আরও জানান, পরবর্তী সমন্বয় সভায় সংশ্লিষ্ট সকল উপ-কমিটিকে তাদের পরিকল্পনা, প্রস্তাবিত কার্যক্রম, বাস্তবায়ন কৌশল এবং প্রয়োজনীয় বাজেট উপস্থাপন করতে হবে। এর মাধ্যমে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি আরও সুসংগঠিত করা এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা নিজ নিজ কমিটির কার্যক্রম ও প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন। এ সময় ফর্মুলা, সাইটেশন ও মঞ্চ ঘোষণা উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন; স্মরণিকা, আমন্ত্রণপত্র, মুদ্রণ ও ডকুমেন্টেশন উপ-কমিটির আহ্বায়ক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন; অনলাইন রেজিস্ট্রেশন উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন; অর্থ, বাজেট ও স্পন্সর উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া কস্টিউম, ব্যাগ তৈরি, গিফট সংগ্রহ ও প্রদান উপ-কমিটির আহ্বায়ক এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর; মহামান্য চ্যান্সেলরের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের তালিকা প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক; সাংস্কৃতিক অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সানজিদা ফারহানা; গ্র্যাজুয়েটদের সার্টিফিকেট ও কাসকেট তৈরি, বিতরণ ও অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মাঠ প্রস্তুতি, মঞ্চ, সাজসজ্জা ও আসনব্যবস্থা উপ-কমিটির আহ্বায়ক সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন; শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান; পরিবহন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম; চিকিৎসাসেবা উপ-কমিটির আহ্বায়ক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব।
এ ছাড়া কারিগরি সহায়তা (ইউটিলিটি, পানি, বিদ্যুৎ ও আনুষঙ্গিক) উপ-কমিটির আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম; প্রচার-মিডিয়া ও আমন্ত্রণপত্র উপ-কমিটির আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান; অতিথিদের তালিকা প্রস্তুত উপ-কমিটির আহ্বায়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান উপস্থিত ছিলেন।
সভায় দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা, উপ-কমিটিগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।