logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি

  • Published
  • 29 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ আগামী ২ নভেম্বর (সোমবার) উদ্‌যাপন করা হবে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি, কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ও কনসার্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে র্যা লি ও কনসার্টসহ দিনব্যাপী কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান, বর্তমান প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ, সহকারী প্রক্টরবৃন্দ, বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম, বংশাল থানার ওসি আশিক ইকবাল, সূত্রাপুর থানার ওসিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিতে সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা, বিএনসিসি, রোভার স্কাউট এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানসমূহ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় আয়োজিত কনসার্টে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। কনসার্টস্থলে শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে আগামীকাল প্রক্টরসহ সহকারী প্রক্টরবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জকসু, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।