বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ সময় দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক এবং ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই উপাচার্য দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও গুণগত মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার, গবেষণার পরিবেশ উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা করেন।
এ সময় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার বিষয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।




