জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক প্রশাসনিক শৃঙ্খলা সুসংহতকরণ, একাডেমিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, গবেষণা উন্নয়ন, শিক্ষার্থী কল্যাণ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক অগ্রগতি চলমান রয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এই সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম উপস্থাপন করা হলো:
____________
১৯ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপন, বিভাগের ২০তম ও ২১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ১৫তম ও ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথির হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু। দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিত্তুল মুনা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, দর্শন বিভাগের শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।
____________
১৮ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয়, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ‘নৈরাজ্যকে না’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, র্যালি ও সমাবেশসহ বিভিন্ন নৈরাজ্যবিরোধী কর্মসূচি আয়োজনের কথা জানানো হয়।
______________
১৬ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮২তম সভা (জরুরি সভা) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির আবেদনের যোগ্যতা পুনঃনির্ধারণ করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা পুনঃনির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, বহিঃসদস্য, প্রক্টর, ছাত্র-কল্যাণ পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক উপস্থিত ছিলেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘Assessment Strategies in Implementing Outcome-Based (OBE) Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রহমাতুল্লাহ এবিএম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
______________
১৫ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ এবং ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দা ইসরাত নাজিয়া। অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগের বিদায়ী কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অভ্যর্থনা, সমন্বয় ও মনিটরিং উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং সমাবর্তন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত ১৬টি উপ-কমিটির কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় প্রতিটি উপ-কমিটির আহ্বায়ক তাঁদের কমিটির গৃহীত উদ্যোগ, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ করণীয় এবং বাজেটসংক্রান্ত বিষয়াদি সভায় তুলে ধরেন।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে মাস্টার্স থিসিস প্রপোজাল ডিফেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষণা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আয়োজনটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন গবেষণা উপ-কমিটির সদস্য ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু তৈয়ব মোঃ নাজমুছছাকিব ভূঁইয়া।
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সমন্বয়ের লক্ষ্যে গঠিত ‘পরিবেশ পর্ষদ’-এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, পরিবেশ পর্ষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট, পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এ ছাড়া কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
______________
১৪ নভেম্বর ২০২৬
* জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, এমপি, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, এমপি, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম সিকদার।




