logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 22 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি’র চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে ইউট্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক এবং জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব শামসুল আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউট্যাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, দেশের প্রতি ভালোবাসা, নাগরিক দায়িত্ববোধ এবং দেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনা থেকেই দেশের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা উচিত। তিনি বলেন, বিগত ১৫-১৬ বছর দেশে বাক্‌স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এবং মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ জুলুম ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সামনে এসেছে।
উপাচার্য আরো বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন প্রত্যাশা করলে দেশের নেতৃত্বে থাকা ব্যক্তির সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা প্রয়োজন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সৃষ্ট বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি এবং অতীতে সংঘটিত ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশ ও রাষ্ট্রের স্বার্থে যেকোনো ধরনের অন্যায়, নৈরাজ্য ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
দোয়া মাহফিলে নারীদের নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মোঃ ছালাহ উদ্দিন।
দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।