‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যািলি, বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
র্যালি:
সোমবার (২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক পরিক্রমা করে ক্যাম্পাসে ফিরে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে নেচে-গেয়ে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও হলের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, জকসু, কর্মকর্তা সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসমূহ, কর্মচারী সমিতি নিজস্ব ব্যানারে র্যালিতে অংশ নেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, জকসু নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




