জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের নানা কর্মসূচির মধ্যে সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকার ইতিহাস: ঐতিহ্য, অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক বিশেষ শিল্পকর্মর প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, জকসু নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান।




